সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় ভাষা (original) (raw)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(Serbo-Croatian থেকে পুনর্নির্দেশিত)

সার্বো-ক্রোয়েশীয়-বসনীয়
_Srpskohrvatski jezik_Српскохрватски језик
দেশোদ্ভব বসনিয়া ও হার্জেগোভিনা,ক্রোয়েশিয়া, সার্বিয়া,মন্টিনেগ্রো (ভিন্ন ভিন্ন নামে)
অঞ্চল দক্ষিণ-পূর্ব ইউরোপ বা বলকান
মাতৃভাষী ২ কোটির বেশি
ভাষা পরিবার বাল্টো-স্লাভীয়স্লাভীয়দক্ষিণপশ্চিমসার্বো-ক্রোয়েশীয়-বসনীয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ sh (পরিত্যক্ত)
আইএসও ৬৩৯-২ sla
আইএসও ৬৩৯-৩ hbs – Serbo-Croat

সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় ভাষা দক্ষিণ-পূর্ব ইউরোপে প্রচলিত একটি কেন্দ্রীয় দক্ষিণ স্লাভীয় ডায়াসিস্টেম (diasystem) বা উপভাষা-সংশ্রয়, অর্থাৎ একই দক্ষিণ স্লাভীয় ভাষার একাধিক মান বা আদর্শ রূপের সহাবস্থান। প্রাক্তন ইউগোস্লাভিয়া ভেঙে যাবার পর এই ব্যবস্থা থেকে সরকারীভাবে আলাদা আলাদা আদর্শ সার্বীয়, ক্রোয়েশীয় ও বসনীয় ভাষার সৃষ্টি হয় এবং বর্তমানে মন্টিনেগ্রোতেও আলাদা একটি রাষ্ট্রভাষা মন্টিনেগ্রীয় ভাষা প্রচলনের প্রচেষ্টা চলছে।